ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে ১২তলাবিশিষ্ট ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মিয়ামি-ডাড শহরের মেয়রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংবাদ সম্মেলনে মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, `আমরা এখন পর্যন্ত ১২০ জনের খোঁজ পেয়েছি, যেটি খুব ভালো খবর। কিন্তু এখনো নিখোঁজ রয়েছে ১৫৯ জনের মতো।'
ধসে পড়া ভবনের ভেতরে কতজন ছিল, সেটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে মিয়ামির উত্তরাংশের সার্ফসাইড এলাকায় আকস্মিকভাবে ধসে পড়ে চ্যাম্পলাইন টাওয়ার নামের ১২তলা আবাসিক ভবনের অর্ধেক অংশ। ১৯৮০ সালে নির্মিত সেই ভবনে ১৩০টি ইউনিট ছিল।
ভবনটি ধসে পড়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। মিয়ামি-ডাডের মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, উদ্ধার তৎপরতা শেষে এবিষয়ক অনুসন্ধান শুরু হবে।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে