জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ ২৬ শুরু হয়েছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা এরই মধ্যে সম্মেলনস্থলে পৌঁছাতে শুরু করেছেন। অনেকে বক্তব্যও দিয়ে ফেলেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কঠোরভাবে সতর্ক করেছেন। যদিও এরই মধ্যে লন্ডনে ফেরার তোড়জোড় শুরু করেছেন তিনি।
এদিকে সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্মেলনস্থলে বিশ্ব নেতাদের সঙ্গে বসে থাকা বাইডেনের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্বোধনী বক্তব্য চলাকালে জো বাইডেন বারবার ঘুমিয়ে পড়ছেন। নেট দুনিয়ায় সাড়া ফেলেছে মার্কিন প্রেসিডেন্টের এই কাণ্ড!
ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী বক্তব্য চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরিহিত অবস্থায় বসে আছেন। এরপর তিনি বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন। পরে আবার জেগে উঠে বক্তব্য শুনছেন। আবার ঘুমিয়ে পড়ছেন। এক পর্যায়ে এক কর্মী এসে তাঁর কানে কানে কী যেন বলেন। এরপর তিনি জেগে উঠে চোখ কচলাতে থাকেন। ততক্ষণে বক্তব্যও শেষ হয়ে গেছে। অন্যদের দেখাদেখি তিনিও করতালি দিতে শুরু করেন!
জলবায়ু সম্মেলনে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রেখেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেছেন, প্যারিস চুক্তির পরের ছয়টি বছর বিশ্বে উষ্ণতার রেকর্ড হয়েছে। মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এটি থামাতে হবে নতুবা এটি আমাদের থামিয়ে দেবে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৭ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৯ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে