ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় তাঁর তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে ক্ষুব্ধ সাঈদ খোকন আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বর্তমান মেয়র ফজলে নূর তাপসের প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এর জবাবে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকা বলেছেন, বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। আর বিচারাধীন কোনো বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না।
এরপর দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকরা সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংস্থটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে।
দুদক সচিব বলেন, দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক মেয়র সাঈদ খোকনসহ তাঁর পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত হিসাবগুলো স্থগিত করার আদেশ দেন।
সাঈদ খোকনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদক একটি স্বাধীন কমিশন। স্বাধীনভাবে কাজ করে। কারো প্ররোচনায় অনুসন্ধান করে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঈদ খোকনের বিষয়ে অনুসন্ধান চলছে।
সাবেক এই মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে কি–না জানতে চাইলে মু. আনোয়ার হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তা ভালো জানেন। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এই ইস্যুতে দুদকের পরবর্তী পদক্ষেপ কী এমন প্রশ্নে দুদক সচিব বলেন, এটাও তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৪ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৫ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৭ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৮ ঘণ্টা আগে