অভিনেত্রী শানারেই দেবী শানু নিয়মিত লেখালেখিও করেন। কয়েকটি গল্প, উপন্যাস ও কবিতার বই বেরিয়েছে তাঁর। শুক্রবার নতুন খবর জানালেন শানু। গান লিখেছেন তিনি। শানুর লেখা প্রথম গান ‘শূন্য হৃদয়’ গেয়েছেন হৃদয় খান।
প্রথম গান, তাই ‘শূন্য হৃদয়’ শানুর জন্য বিশেষ কিছু। তিনি বলেন, ‘হৃদয় খান আমার পছন্দের শিল্পী। আগেও কয়েকটি লিখেছি। তবে সেসব আর গান হয়ে ওঠেনি। এবারই প্রথম আমার লেখায় গাইলেন হৃদয় খান। গানটির জন্য এক অদ্ভুত ভালো লাগা মিশে আছে। আশা করি আমাদের শব্দ সুরের এই মেলবন্ধন শ্রোতাদের ভালো লাগবে।’
হৃদয় খান একসময় বাংলা গানে নিয়মিত থাকলেও ইদানীং নতুন গানে তাঁকে কম পাওয়া যাচ্ছে। মাস খানেক আগে নিজের সুপারহিট গান ‘ভালো লাগে না’র নতুন ভার্সন প্রকাশ করেছিলেন হৃদয় খান। এ বছরের মে মাসে সর্বশেষ ‘আবেগী এই মন’ নামে নতুন গান বানিয়েছিলেন তিনি। পাঁচ মাস পর নিয়ে এলেন ‘শূন্য হৃদয়’। আজ রাত ৮টায় গানটি প্রকাশ পেয়েছে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে।
শুনুন হৃদয় খানের নতুন গান ‘শূন্য হৃদয়’:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে