সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।
কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।
আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।
আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।
সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’
‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে