রাখি মণ্ডল। বয়স প্রায় ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মণ্ডল অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। রাখি মণ্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙা ঝুপড়ি ঘরে। অথচ দুই ছেলে থাকেন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে।
রাখি মণ্ডল ও তার স্বামী মৃত-রিকাত মণ্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। করেছিলেন নিজস্ব কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতসেঁতে পাঁচ হাতের মধ্যে তৈরি একটি পাট কাঠির ঝুপড়ি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাঁকে।
সরেজমিন আজ বুধবার রাত ৮ দিকে গিয়ে দেখাযায় ও স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মণ্ডলের। বড় ছেলে আনছার মণ্ডল (৪৫) ও ছোট ছেলে ছামছু মণ্ডল (৪০)। তাঁদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকেই বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সবকিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাঁকে।
এ বিষয়ে রাখি মণ্ডলের বড় ছেলে আনছার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ঝুপড়ি ঘরে রাখা হয়েছে।
এ বিষয়ে ধারাবড়িষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করে নাই।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, আপনার কাছ থেকে ঘটনা শুনলাম, এটা মানবিক ব্যাপার খোঁজ খবর নিয়ে, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে