দেশমাতৃকার গানের জন্য ব্যান্ড অবসকিওর বরাবরই প্রশংসিত। একটানা দেশের গান উপহার দিয়েছে তারা। করোনা পরিস্থিতির গণ্ডি কাটিয়ে ফের তীব্র প্রতিবাদী গান নিয়ে এল ব্যান্ডটি। এবারের বিষয় সাম্প্রতিক ঘটনা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ ম্যাচে দর্শক গ্যালারিতে দেখা গেছে চাঁদ-তারার পাকিস্তানি পতাকা! স্বাধীন বাংলার মাটিতে কারও মুখে বাংলা হরফে লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’!
এটাই বিদ্ধ করেছে ব্যান্ডের সদস্যদের। তাই প্রকাশ করছে প্রতিবাদী গান ‘কণ্ঠ তোলো’, যা আসছে আজ ২৬ নভেম্বর।
এ প্রসঙ্গে অবসকিওর ব্যান্ডের মুখ্য মুখ সাইদ হাসান টিপু বললেন, ‘‘বাঙালির কাছে গর্বের লাল-সবুজ পতাকা। অথচ নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে যারা ‘পিয়ারে পাকিস্তান’ নামে গলা ফাটাচ্ছেন, একাধিক টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় সাক্ষাৎকারে শুদ্ধ বাংলায় পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন অনেকে। সহ্য করা যায়? আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি ছিল। কিন্তু করোনার কারণে আমাদের নিয়মিত অনুশীলনও বন্ধ। আমাদের ব্যান্ডের অন্যতম গীতিকার অমিত গোস্বামীকে বলতেই দ্রুত তিনি গান লিখে পাঠিয়ে দিলেন। এই গানে বিজয়ের মাসের আগেই জনমানুষের কাছে বার্তাটা আগে পৌঁছাক এটাই চেয়েছি।’’
গানটি লিখেছেন ভারতীয় বাঙালি কবি অমিত গোস্বামী। সুর-সংগীত করেছেন টিপু ও ব্যান্ড অবসকিওর। গানটি ব্যান্ডের ইউটিউব চ্যানেলে আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় অবমুক্ত হবে।
টিপু আরও যোগ করে জানান, বাঙালির কয়েকটি প্রজন্মের ইতিহাস রক্তস্নাত। ২৩ বছরের পাকিস্তানি শাসনের অবসান হয় ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনেদের ইজ্জতের বিনিময়ে। আজ বাংলাদেশের বুকে যেভাবে পাকিস্তানকে সমর্থন জানানো হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশের সঙ্গে ব্যান্ড অবসকিওর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে