চীনের পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী সুঝোওয়ে একটি হোটেল ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারতৎপরতা চলমান রয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় পর্যটন নগরী সুঝোওয়ের সিজি কাইইউয়ান হোটেল ধসে পড়েছে। উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলধসের কারণ জানতে তদন্ত চলছে।
জানা গেছে, ২০১৮ সালে সুঝোওয়ের সিজি কাইইউয়ান হোটেলটি উদ্বোধন করা হয়। এই রেস্তোরাঁয় ৫৪টি অতিথি কক্ষ ছিল।

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৫ ঘণ্টা আগে