জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।
গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’
ঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’
সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে