রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের টমস্ক শহরের বাইরে রাশিয়ার অ্যান্তোনোভ এএন-২৮ এর একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার সাইবেরিয়ার ওই শহরের ওপর থাকাকালীন উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রাশিয়ার তাস এবং রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, টমস্কের কেদরোভি শহর থেকে উড়োজাহাজটি আঞ্চলিক রাজধানীর উদ্দেশ্যে ১৩ থেকে ১৭ আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে এই বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
দুই সপ্তাহেরও কম সময় আগে ২৮ জন আরোহী নিয়ে প্রায় একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল রাশিয়ার অ্যান্তোনোভের এএন-২৬ উড়োজাহাজ। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির সব আরোহী নিহত হন।
এর আগে, অ্যান্তোনোভ এএন-২৮ এর একই ধরনের একটি উড়োজাহাজ ২০১২ সালে কামচাৎকার এক জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে সেসময় ওই উড়োজাহাজের ১০ আরোহী মারা যান। পরে তদন্ত কর্মকর্তারা জানান, উড়োজাহাজের উভয় পাইলটই নেশাগ্রস্ত ছিলেন। ২০১৯ সালের মে মাসেও রাশিয়ায় বড় ধরনের একটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে।
সেসময় মস্কোর বিমানবন্দরে সুখোই সুপারজেটের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪১ জন নিহত হয়। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপর এক দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৭১ আরোহীর সবাই নিহত হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে