
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার (৩৫)। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনারা বনানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে ময়নাতদন্ত করানোর চেষ্টা করে পুলিশ। তবে তাঁরা লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনের বিষয়ে জানতে পেরেছি।
তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে শ্রমিকরা জড়ো হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগি, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবরোধের ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষেরা বিপাকে পড়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।
ট্রাফিক গুলশান বিভাগ গাড়ি চালকদের বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান–২, গুলশান–১ হয়ে আমতলী দিয়ে যাওয়া ও আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে