
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ আবারও বিয়ে করতে যাচ্ছেন। রাজধানীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫৫ বছর বয়সী সোহেল তাজ সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন।
গত রোববার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তাঁরই ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ। এটি হবে তাঁর দ্বিতীয় বিয়ে। তাঁর আগের স্ত্রীর নাম কনকা করিম। সেই সংসারে ছেলে ও নাতি রয়েছে।
বাগদানের সত্যতা নিশ্চিত করেছেন সোহেল তাজের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার। তিনি বলেন, ‘আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন।’
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে কনের (শিমুর) হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদ্যাপন করেন।
সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে আংটি বদল হলো।
এ বিষয়ে জানতে সোহেল তাজের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিলে তিনি কেটে দেন।
২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এ ছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করছেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে