
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন ব্যাপারী হত্যা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতা-কর্মীকে আজ বুধবার ভোররাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল খায়ের গাজী, খালিদ গাজী, জাকির হোসেন, আবদুল মান্নান গাজী, সিদ্দিক আলী, সোলায়মান দেওয়ান, নেসার উদ্দিন, ইমাম হোসেন, মিজান সরদার, শাহাদাত হোসেন, খিজির আহমেদ, তসলিম উদ্দিন, হানিফ দেওয়ান ও হারুন। এর আগে সাইজ উদ্দিন হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া জানান, সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হওয়ায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় মোট ৭৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২৩০ জনকে আসামি করা হয়। র্যাবের সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া ১৪ জনসহ এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭ এপ্রিল সোমবার চরবংশী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ এবং কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে সাইজ উদ্দিন নামের এক বিএনপি কর্মী নিহত হন। সাত দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন ব্যাপারী।
এ ঘটনায় ১০ এপ্রিল নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে বিএনপি নেতা ফারুক কবিরাজকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ ১৮৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। অপর দিকে ১৫ এপ্রিল জসিম উদ্দিনের বাবা হজল করিম ব্যাপারী ৪৮ জনের নাম উল্লেখসহ আরও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রায়পুর থানায় পৃথক একটি হত্যা মামলা করেন। ঘটনার পর বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের ১৬ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে রায়পুর উপজেলা বিএনপি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে