চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে প্রায় দুই হাজার মামলার নথি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জিডি গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ্য করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় এক হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত কক্ষের পাশেই পিপির কার্যালয়। এ কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় নথিগুলো বাইরের বারান্দার মেঝেতে রাখা হয়েছিল। রোববার দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে