
টাঙ্গাইলের মির্জাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফজল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলে আহত হন।
আজ রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ফজল হক বংশীনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ডেকোরেশন ব্যবসায়ী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনিরুজ্জামান (২৫)। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফজল হকের সঙ্গে তাঁর ফুপাতো ভাইয়ের ছেলে মৃত মজিবুর রহমানের ছেলে পারভেজের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে পারভেজ ৩০ থেকে ৩৫ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে ফজল হকের কাঁটাতারের বেড়া অপসারণ করতে যান। এ সময় পারভেজ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফজল হককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
ফজল হকের আর্তচিৎকারে তাঁর স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনিরুজ্জামান এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় ফজল হক ও তাঁর স্ত্রী-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে