
রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর নাম আকলিমা (১২)। সে ওই বাড়ির এক ফ্ল্যাটে চার দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয়।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই বাড়ির কেয়ারটেকার আমিনুল হক বলেন, বাড়িটি ৯তলা বিশিষ্ট। বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ বাড়িটির একতলায় টিনশেডে ওপর শব্দ হয়। এর কিছুক্ষণ পর ভাড়াটিয়াদের চিৎকার শুনতে পান তিনি। তখন টিনের চালার ওপর উঠে দেখেন, ওই মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে।
তিনি আরও বলেন, বাড়িটির ৯ম তলায় কাপড় ব্যবসায়ী আব্দুর রশীদ ও কহিনুর বেগম দম্পতি বসবাস করেন। চার দিন আগে ওই বাসার গৃহকর্মীর কাজে যোগ দিয়েছিল আকলিমা। সে ছাড়াও আরেকজন গৃহকর্মী রয়েছে ওই বাসায়।
শিশুটিকে ওই বাড়িতে কাজে দিয়েছিলেন নাজমা বেগম নামের এক নারী। তিনি খবর পেয়ে হাসপাতালে আসেন।
নাজমা বেগম বলেন, তাঁর বাসা রায়েরবাজার নিমতলীতে। চার দিন আগে বিকেল বেলায় রায়েরবাজার হাইস্কুলের ঢালে বসে কান্না করছিল মেয়েটি। তখন এগিয়ে গেলে মেয়েটি কোনো বাসাবাড়িতে কাজ পাইয়ে দিতে অনুরোধ করে। দাবি করে, তার মা-বাবা কেউ নেই। বাড়িতে সৎমা। অন্য একটি বাসায় গৃহকর্মীর কাজ ছেড়ে চলে এসেছে। তখন নিজের ঠিকানাও বলতে পারে না বলে জানিয়েছিল মেয়েটি। শুধু কান্না করছিল। তখন মেয়েটিকে মধুবাজার এলাকার ওই বাড়ির ৯তলার ফ্ল্যাট মালিক ও গৃহকর্তা আব্দুর রশীদের বাসায় নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘বাবা মায়ের নাম-পরিচয়হীন মেয়েটিকে প্রথমে বাসায় কাজ দিতে না চাইলেও পরে মেয়েটির অনেক অনুরোধে সেদিনই তাকে ছয় হাজার টাকা বেতন দিবে বলে কাজে রেখে দেন গৃহকর্তা। আজকে জানতে পারলাম ছাদ থেকে পরে মারা গেছে আকলিমা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করতে হাজারীবাগ থানায় অবগত করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে