চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি পুরোনো খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
শিশু আদিবা উপজেলার পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন প্রধানীয়ার মেয়ে।
আদিবার খেলার সহপাঠী তাসফিয়ার তথ্যমতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে ইমন নামের একজন আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একই গ্রামের ইমন ও ইয়াছিন নামের দুজনকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, নিখোঁজের পর থেকে এলাকায় মাইকিং করা ছাড়া থানায় জানানো হয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গতকাল এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে পুরোনো খড়ের স্তূপের ভেতরে মরদেহের সন্ধান পায়।
খবর পেয়ে ছুটে আসে আদিবার সহপাঠী তাসফিয়া। সে আদিবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। কান্নাজড়িত কণ্ঠে তাসফিয়া বলে, ‘আমি আদিবার সঙ্গে যেতে চেয়েছিলাম। ইমন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আদিবার জন্য অনেকক্ষণ বসেছিলাম। ইমন আর আদিবা কেউ এল না। আদিবাকে একটি গোলাপ ফুল দেবে বলে আমার কাছ থেকে নিয়ে যায় ইমন।’
আদিবার মা শামিমা আক্তার বলেন, ‘আদিবার সঙ্গে কিসের শত্রুতা ছিল ইমনের, তা আমাদের জানা নেই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের তদন্তকাজ চলছিল। আদিবার মা শামিমা আক্তারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে