
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সিফাত, সাজ্জাদ, সানজিদা এবং সামিউল নামের চার পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে সাজ্জাদ নারায়ণগঞ্জ এবং সিফাত রাজধানীর শ্যামলী থেকে এসেছিলেন।
জানতে চাইলে সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের পলিসির নির্দিষ্ট সময় পর কাউকে প্রকাশ করতে দেবে না। রাজশাহীতেও দেখেছি ১০-১৫ মিনিট পরে যারা পরীক্ষার হলে গিয়েছে, তাদের প্রবেশ করতে দিয়েছে, কিন্তু এখানে দিল না। দিলে ভালো হতো, পরীক্ষাটা দিতে পারতাম আরও ৪০ মিনিট সময় ছিল।’
পরীক্ষার্থী সিফাত বলেন, ‘৫ মিনিটের বেশি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় জ্যাম ছিল, আর নারায়ণগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই।’

এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘নির্ধারিত সময়র মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা পূর্বেই দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী উক্ত শিক্ষার্থীরা দেরিতে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে