
বাসচালকদের মারধরের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১টা থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে বাইরের জেলা থেকে আসা বাসগুলো রাজশাহী থেকে চলে যেতে পারছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা।
এদিন সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচ বাস শ্রমিককে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা মারধর করেন। এতে বাসচালক স্বপন আলী, বাবর, শাহীন, নুরুজ্জামান ও কন্ডাক্টর জিয়া আহত হন। তাঁদের মারধরের জেরেই রাজশাহী থেকে আন্তজেলা রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে।
দুপুর ১টার দিকে হঠাৎ করেই বাসশ্রমিকেরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। তাঁরা নগরের রেলগেটের সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে রাজশাহীর শ্রমিকনেতা হেলাল উদ্দীন শ্রমিকদের উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন।
তবে অনুরোধ উপেক্ষা করে কিছু শ্রমিক অটোরিকশা ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হন রেলগেটের দিকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। তবে বাস চলাচল শুরু হয়নি। বেলা ৩টা পর্যন্ত বাস বন্ধই ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকেরা বাস ছাড়ছেন না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে। শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘তানোরে আমাদের পাঁচ-ছয়জন শ্রমিককে মেরে আহত করেছেন অটোরিকশার চালকেরা। পুলিশ এখনো মামলা নেয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি। ফলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বাসশ্রমিক ও অটোরিকশার চালকদের সমস্যা পুরোনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক-হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।’
মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘মামলা নেওয়া হচ্ছে। তারা অভিযোগ দিয়ে গেছেন। সেটা লিখতে তো সময় লাগবে। মামলা লেখা হচ্ছে। মামলা রেকর্ড হয়ে যাবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে