
আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ৩ মার্চ থেকে মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
আদেশে আরও বলা হয়েছে, মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
জানতে চাইলে মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘এই আদেশ (অর্ডার) দেখে আমি কিংকর্তব্যবিমূঢ়। অভিযোগের ব্যাপারে আমি জানি না। তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আমি সহযোগিতা করব, যাতে সত্য ঘটনা উদ্ঘাটন করতে পারে। আমার বিবেকের জায়গা থেকে প্রশাসনিক হোক, আর্থিক হোক, এমন কোনো দুর্নীতি করিনি।’
মজিবুর রহমান বলেন, ‘নতুন প্রশাসন আসার পর থেকে আমি অনুভব করেছি, আসলে এই বিশ্ববিদ্যালয়ে আমার পথ ভালো হবে না। বলতে গেলে আমার ভাগ্যটা খারাপ। ভাগ্যের বিড়ম্বনায় পড়ে গেছি।’
দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আসলে ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সবার সঙ্গে এক সেতুবন্ধন করা আমার কাজ। এই পদের এমন কোনো ক্ষমতা নেই যে আমি কিছু করে ফেলব। অর্ডারগুলো ক্যারি করা এবং আমি চেষ্টা করব যেন আইনানুযায়ী সবার সঙ্গে ভালোভাবে চলতে পারি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কী কী অভিযোগ রয়েছে, সেটা আমি বলতে পারি না। একটা তদন্ত কমিটি করা হয়েছে। ওইখানে শিক্ষক-কর্মকর্তা রয়েছেন। অফিস আদেশের মাধ্যমে আগামীকাল জানা যাবে কারা রয়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে