রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ বছরের গৃহকর্মী কল্পনাকে অমানবিক নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে দিনাত জাহানকে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবায়দুল হক কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রোববার দিনাত জাহানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত শনিবার কল্পনাকে নির্যাতনের ঘটনায় তার মা আফিয়া বেগম ভাটারা থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, কল্পনা তিন বছর আগে ২০২১ সালের ১ জুন দিনাত জাহান আদরের বসুন্ধরার বাসায় মাসিক ১০ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। এরপর থেকে দিনাত কল্পনাকে তার মায়ের দেখা করতে দেননি। বিভিন্ন সময় আফিয়া বেগম ফোনে মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাইলেও কথা বলতে দেননি। বিবাদীর কাছে তার বাসার ঠিকানা চাইলেও তিনি বাসার ঠিকানা দেননি।
১৯ অক্টোবর ভাটারা থানা-পুলিশের মাধ্যমে আফিয়া বেগম সংবাদ পান তার মেয়েকে আসামিরা মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে দিনাত জাহানকে আটক করে।
আফিয়া বেগমের অভিযোগ, আসামি তার মেয়েকে মুখে, হাতেপায়ে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও আগুনের ছ্যাঁকা দিয়ে নির্মম ও অমানবিক নির্যাতন করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে