
‘স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাত দিন পরে রাজপথে একাই দাঁড়াব।’ আজ বুধবার দুপুরে আগুনে পোড়া ঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
নুরুজ্জামান কাফি বলেন, ‘আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। সাত দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই।’

এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? জীবনের ঝুঁকি নিয়ে দুইবার বাবা-মায়ের কান্না শুনেছি। ১৬ জুলাই থেকে ৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেকবার।’
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে যায়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে