
পটুয়াখালীতে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে সরকারি কৌঁসুলিসহ (পিপি) তিনজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় এই ঘটনা ঘটে।
আহত আইনজীবীরা হলেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জামায়াত নেতা রুহুল আমিন, পৌর জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি অ্যাডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির। তাঁদের মধ্যে গুরুতর আহত রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সংগঠনের গঠিত নির্বাচন কমিশনও হামলার বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে দাবি করেছে।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষণা করেছে সংগঠন থেকে গঠিত নির্বাচন কমিশন। আজ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল ওই ৯ পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক সহসভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের ওপর হামলা হয়। তাঁদের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা এই হামলা চালিয়েছেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহসীন উদ্দিন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। কমিশনের অপর দুজন বিএনপি সমর্থিত আইনজীবী।
জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের জামায়াতের ল ইয়ার্স কাউন্সিল সব কটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তিনটি পদে বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো আমাদের তিন আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালানো। এই হামলা নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরিফ সালাহউদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মিজান মাস্টার, মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান, আরিফ হোসেন, নাজমুল আহসান হোসেন মুন্না ও তৌফিক হোসেন মুন্না।’

আহত পিপি রুহুল আমিন বলেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম। তবে মনোনয়নপত্র কিনতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’
অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ সালাহউদ্দিন বলেন, ‘তাঁদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমরা কোনো হামলা করিনি এবং জানিও না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন, ‘জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করে গিয়েছেন। তাঁদের ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া তিনটি পদে মনোনয়নপত্র বিক্রি না করার অভিযোগ মিথ্যা।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে