পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। সোমবার (২১ এপ্রিল) দুদকের উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।
মামলার আসামিরা হলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মো. বজলুর রহমান, সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে খুলনা-৪ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার, সাবেক উপসহকারী প্রকৌশলী বর্তমানে সহকারী প্রকৌশলী, ঝালকাঠি শৈলেন্দ্র নাথ মন্ডল এবং নির্মাণকারী প্রতিষ্ঠান বরিশালের মেসার্স নুরী এন্টারপ্রাইজের মালিক মো. নাসির উদ্দিন লিটু।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে কমপ্লেক্সের ভবনসহ ১ হাজার ও ৮০০ বর্গফুটের পৃথক দুটি আবাসিক ভবন নির্মাণকাজের অনুমোদিত নকশা অনুসরণ না করে ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৭৬২ টাকার কাজের মধ্যে মাত্র ৬৩ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকার কাজ করেছে। বাকি ৭১ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকা আসামিরা পারস্পরিক যোগসাজশে আত্মসাৎ করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করায় দণ্ডবিধির ৪০৯/৪১০/৫১১/১০৯ ধারায় তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা থেকে ২০০৮ সালের ২৫ জুন দরপত্র আহ্বান করে এবং পরে কার্যাদেশ দেওয়া হয়।
দরপত্রে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চুক্তি ছিল। কিন্তু যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় এবং এ সময়ের মধ্যে ঠিকাদারের নানা অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নুরী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিল করে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে