
ভোলায় জমি নিয়ে বিরোধের সালিস করতে গিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন খুন হয়েছেন। হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
নিহতের ছেলে লিটন বলেন, ‘ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম ও আলম ব্যাপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আমার বাবা সালিসদার হিসেবে সেই বিরোধ মীমাংসা করে বাড়ি আসেন। আপস-মীমাংসা পছন্দ না হওয়ায় ইব্রাহীম বাবাকে আবার ফোন দিয়ে ডেকে নেন। ২০ মিনিট পর আমরা শুনতে পাই, বাবা রাস্তার পাশে পড়ে আছেন। গিয়ে শুনি ইব্রাহীম, তাঁর ছেলে নয়ন, শিপনের ছেলের শাকিল এবং ভেলুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল্লাহ হাওলাদারের ভাতিজা হানিফাসহ ১৫-২০ জন মিলে বাবাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।’
আহতদের মধ্যে আলম ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাবিব জমাদারের ছেলে রিয়াদকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে