
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তাঁরা জানান, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হিযবুত তাহ্রীরের সদস্যরা মিছিল করছিল। পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।’
পুলিশ আগেই সংগঠনটির কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। আজ শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘হিযবুত তাহ্রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।’

তবে তা উপেক্ষা করেই আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
জুমার নামাজের পরপরই উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নেওয়া হিযবুত তাহ্রীরের কর্মীরা কালিমা খচিত ব্যানার উঁচিয়ে স্লোগান দিতে থাকে। শুরুতে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও জনবল কম থাকায় তারা সফল হয়নি। বিজয়নগরে পৌঁছানোর পর পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়লে মিছিল ছত্রভঙ্গ করে। মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিনজন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে