
রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে আটক করতে রাজধানীর জুরাইনে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার রাতে অভিযানে সেখানকার এক বাসা থেকে দুই মেয়েকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি অভিযানে ডিবির কর্মকর্তারা।
পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা সেখানে আছেন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান আজকের পত্রিকাকে জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই ছাত্রী এখনো আটক হয়নি।
দুই ছাত্রীকে এরই মধ্যে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে পারভেজ হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে বুকে ছুরি মেরে হত্যা করা হয়।
টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এসে পারভেজকে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে এই হত্যা মামলা করেছেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারনামীয় আট আসামি হলেন: মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। তাঁদের মধ্যে এজাহারে সোবহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং হৃদয় মিয়াজীর পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একই ইউনিটের যুগ্ম সদস্যসচিব হিসেবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে