
নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাকস্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিকের চলাচলে বিঘ্ন ঘটবে। এমন অবস্থায় এই স্থানে ট্রাকস্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তাঁরা।
প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ শেষে মানববন্ধনের আয়োজকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ‘শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট-বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মাণের কাজ করছে। আমরা চেষ্টা করব এখানে যেন মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে