
পদত্যাগের হিড়িক পড়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবে (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার পর অনলাইনে বার্তার মাধ্যমে সংগঠনটির এক্সিকিউটিভ কমিটির (ইসি) ৯ সদস্য পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন ভাইস প্রেসিডেন্ট সাইয়েদা আমবারিন রেজা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, ফাইন্যান্স সেক্রেটারি আশিফ আহনাফ, পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক শাহরিয়ার হাসান, কমিউনিকেশন অ্যাফেয়ার্স পরিচালক মো. সাঈদুর রহমান, গভর্নমেন্ট পরিচালক মোহাম্মদ ইলমুল হক এবং পরিচালক মোহাম্মদ অর্নব মোস্তফা।
এ বিষয়ে ই-ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘ইসি সদস্যরা অনলাইনে পদত্যাগের কথা জানিয়েছেন। কিন্তু এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। শুক্র ও শনিবার আমাদের অফিস বন্ধ থাকে। রোববার আইন বিধি কী বলে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ই-ক্যাব ইসির মোট সদস্য ১১ জন। গতকাল রাতে ৯ জন পদত্যাগ করেন। এখন শুধু পদত্যাগের বাকি রয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন শিপন। ধারণা করা হচ্ছে, সবার পদত্যাগপত্র গ্রহণ করার পর নিজের পদত্যাগপত্র জমা দেবেন তিনি। ফলে নেতৃত্বশূন্য হয়ে পড়বে সংগঠনটি। গত জুলাইয়ে ই-ক্যাবের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে নির্বাচন স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে