অনুমোদনহীন ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টি স্যালাইন মজুদ রাখার অপরাধে হবিগঞ্জে তিন ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওষুধ ব্যবসায়িদের এধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনাও দেয়া হয়।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই হবিগঞ্জে নামি-দামি কয়েকটি ফার্মেসী আইন অমান্য করে অনুমোদনহীন ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অভিযোগ আমাদের কাছে আসছিল। বুধবার বিকেলে শহরের বেশ কয়েকটি নামি ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় মোদক ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০ হাজার টাকা ও উদয় ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে