
বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন উপজেলার চামুরপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান।
মামলায় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় ছাড়াও আসামি করা হয়েছে গাবতলীর চাকলা গ্রামের বেলুজ মণ্ডল, তাঁর ছেলে শুভ এবং যুবদল নেতার সহযোগী আনিছার ও রেজাকে।
পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুজ মণ্ডলকে ভিয়েতনামে ভালো চাকরি দেওয়ার কথা বলে ভ্রমণ ভিসায় পাঠায় চামুরপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল হান্নান।
সেখানে চাকরি না পেয়ে বেলুজ মণ্ডল দেশে ফিরে টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। এর জেরে গতকাল শনিবার সকালে হান্নান নাড়ুয়ামালা এলে বেলুজ মণ্ডলের লোকজন সিএনজিচালিত অটোরিকশাসহ তাঁকে নিয়ে আটকে রাখেন। এ খবর পেয়ে হান্নানের বাড়ি থেকে লোকজন বেলুজ মণ্ডলের বাড়িতে গেলে যুবদল নেতা হৃদয় তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। হান্নানের অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে