
জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি ছাত্র এবং দুটি ছাত্রী হল।
গতকাল সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহর করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
উপাচার্য বলেন, ‘আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।’
তবে হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে