
প্রাইভেট কার ও প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে যথাসময়ে হাজির হতে হবে—এমন মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ছাবিউলকে নাটোরের সিংড়া থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ছাবিউল টাকাগুলো নিজের বলে দাবি করেছেন। আমরা জিডি করে জব্দ তালিকামূলে তা দুদক ও আদালতে পাঠাব। এটা যে তাঁর টাকা, তা তিনি সেখান থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে তাঁকে যথাসময়ে হাজির হতে হবে এমন মুচলেকা নিয়ে তাঁকে সন্ধ্যার আগে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া চলনবিল গেট এলাকায় পুলিশ ছাবিউলের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। তবে ছাবিউল পুলিশকে জানান, এই টাকা জমি বিক্রির এবং গাইবান্ধা থেকে তা নিয়ে তিনি রাজশাহী নগরীর নিজ বাসায় যাচ্ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে