রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-৫–এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। আর বাংলাদেশ পাবে এ টিকার ৪০ লাখ ডোজ। আগামী মে মাসের মধ্যেই এই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুর রহমান বলেন, পৃথিবীর প্রায় সাতটি দেশে রাশিয়ার এই টিকাটি ব্যবহার হয়ে আসছে। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই-বাছাই করেছি। আমাদের ১২ সদস্য বিশিষ্ট পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো। এটি প্রায় ৯১ শতাংশ কার্যকরী। সার্বিক বিবেচনা করে স্পুটনিক-৫ টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা।
রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যৌথভাবে একটি কোভিড টিকা উদ্ভাবন করেছে। এ টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক-৫। গত বছরের ১১ আগস্ট স্পুটনিক-৫–এর অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর থেকে রুশ নাগরিকদের এ টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬০টি দেশ এ টিকার জরুরি অনুমোদন দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক-৫ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করছে গামালিয়া।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে