ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।
স্থানীয় বিএনপির নেতারা জানান, আজ এনায়েতপুর করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই গ্রুপ।
এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্বনির্ধারিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পণ্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করা হয়। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে