
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)। আহত হয়েছেন তার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই মো. ফয়সাল, নানি সেলিনা বেগম, খালা রিমা আক্তার, খালাতো বোন সুমাইয়া আক্তার ও গাড়িচালক মো. রায়হান।
জামাল ভোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে তিনি পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে সেখানে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রমকালে পিকআপটিকে পাশ কাটানোর চেষ্টা করে একটি বাস। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জাকিয়া নিহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত জামাল বলেন, ‘ঢাকায় চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছিলাম। দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রামে চাকরি হলে আশায় বুক বাঁধি। স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয়দের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার কাছ থেকে হারিয়ে গেছে কলিজার টুকরা মেয়েটি।’

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মরদেহ রয়েছে চমেক হাসপাতাল মর্গে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে