রাজধানীর উত্তরায় পরীক্ষা শেষে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম উত্তরা হাই স্কুলের শিক্ষার্থী ছিল এবং এবার সেখান থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে কমার্স বিভাগের ছাত্র ছিল। তার পরীক্ষাকেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজ। আজ তার ব্যবসায় শিক্ষা পরীক্ষা ছিল।
ঢাকা মেডিকেলে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল জানান, পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বিআরটিসি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্লব আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি ধরলেও কৌশলে এর চালক পালিয়ে যান।
মোবাইল ফোনে নাঈমের মা মনোয়ারা বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। নাঈমের বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে তাঁরা উত্তরা ১৪ নম্বর সেক্টরের পাকুরিয়া এলাকায় থাকেন। তাঁর ছেলে উত্তরা হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে তার সহপাঠীরা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানিয়েছে, উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় সে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে