
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশন করা শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের সংশোধন করা চিঠিতে সন্তুষ্ট হয়ে অনশন প্রত্যাহার করে নিয়েছেন। তবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনশনরত শিক্ষার্থীদের কাছে সংশোধিত চিঠি পাঠানো হয় সচিবালয়ের সামনে। পরে সেই চিঠি গণমাধ্যমে পড়ে শোনান শিক্ষার্থীরা।
অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘মন্ত্রণালয়ের স্বাক্ষরিত চিঠি এসেছে। আমরা আশার আলো দেখতে পারছি। তারা সুস্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ তারিখে সেনাবাহিনীর কাছে কাজ স্থানান্তর করবে। বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল-বেজড স্ট্রাকচারের অনুমোদন দেবে। আবাসন সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা করে জানাবে।’
কর্মসূচির বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘যেহেতু আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নিয়েছে; তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তবে বুধবার সভা থেকে সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আগামীকাল সকাল ৮টা থেকে শাটডাউন কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম এ কর্মসূচির আওতাভুক্ত।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন গণমাধ্যমে বলেন, ‘আমরা সংশোধনী চিঠি পেয়েছি। এটা আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে