
প্রশাসনের লোক পরিচয়ে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ সাবেক এক সেনা কর্মকর্তাকে আটক করেছে র্যাব। আটক মো. শাহিন আলম (২৯) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাসা থেকে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টায় তাঁকে আটক করে র্যাব-১।
আটক শাহিন নিরাপত্তারক্ষীর কাজ করেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রা ডাঙ্গা গ্রামের বদরুল ইসলামের ছেলে। তিনি উত্তরার ওই বাসাতেই থাকেন।
উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হয়। খবর পেয়ে সেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হোন।
ঘটনাস্থলে রাত ১২টার দিকে পুলিশ যাওয়ার পর শাহিন আলম শিক্ষার্থী ও পুলিশকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে তর্ক–বিতর্কে জড়ান। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদকে বাধা দেন। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ আছে বলে দাপট দেখান।
ওই তর্কবিতর্কের ভিডিও ফুটেজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে গেলে র্যাবের একটি টিম তাঁকে আটক করে নিয়ে যায়।
ছাত্র প্রতিনিধি নোমান রেজা আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে উত্তরা পশ্চিম থানার এসআই (উপপরিদর্শক) আবু সাঈদ ও ছাত্র প্রতিনিধি বাসাটিতে ঢুকতে চাইলে একজন প্রশাসনের লোক পরিচয় দিয়ে আধা ঘণ্টা গেটের বাইরে দাঁড় করিয়ে রাখে। পরে ওই আসামি অন্য ফ্ল্যাটে পালানোর পর পুলিশকে ঢুকতে দেয়। পুলিশ গিয়ে তাকে পায়নি। অথচ ওই ব্যক্তিই আমাদের বলেছিল, আমি তাকে (অভিযুক্ত) কল দিচ্ছি, নিচে আসার জন্য।
নোমান বলেন, ‘পরবর্তীতে ঘটনাস্থলে আরও র্যাব, সেনাবাহিনীসহ আশপাশের জনতা জড়ো হয়। এরপর রাত দেড়টার দিকে ওই বাড়িটি পুরো তল্লাশি চালিয়ে আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি হাজী আব্দুস সোবাহানকে গ্রেপ্তার করে পুলিশ।’
আটকের বিষয়ে র্যাব–১–এর সিপিসি–২–এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে দাপট দেখানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল মো. শাহিন আলমকে আটক করা হয়েছে। যাচাই বাছাই চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে