
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এক রিকশাচালকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। তবে ঘটনাস্থলে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি।
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সাব্বিরের মাথা পুরোপুরি থেঁতলে গেছে। স্বজনদের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সাব্বিরকে হত্যা করে দুর্বৃত্তরা ওদনকাঠি গ্রামে ইটের রাস্তার পাশে লাশ ফেলে রিকশাটি নিয়ে গেছে।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানার পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত সাব্বিরের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন সাব্বির। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর মোবাইল ফোনে কল করেন। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করে ব্যর্থ হন। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করেন। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদকসংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।
সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে