
গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের চকবড়হর এলাকার ক্ষণিকের আশ্রয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলম (৪৫) কিশোরগঞ্জ জেলার সদরের দলিয়াচর গ্রামের হোসেন মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন অটোচালক ইদ্রিস আলী, যাত্রী মো. আহসান ও সিয়াম। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কিশোরগঞ্জ এই আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস চাপা দেয়। এতে অটোতে থাকা চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু ঘটে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ করছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে