
ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।

পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।
তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে