
ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে ঘরমুখী মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে উল্টো পথে চলা অটোরিকশা। এগুলোর কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।
যাত্রী ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জে আজ সকাল থেকে মহাসড়কের কোথাও যানজট হয়নি। তবে দুপুরের পর থেকে সড়কে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। সেই সঙ্গে দেখা যায়, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের উল্টো পথে যাতায়াত করছে। এতে যানজট তৈরি হচ্ছে।
শিমরাইল মোড়ে আলাপকালে পোশাকশ্রমিক রাবেয়া খাতুন বলেন, ‘মদনপুর থিকা বাসে উঠছি, কাঁচপুর আইয়া গাড়ি থাইম্মা আছে ২৫ মিনিট। এল্লিগা গাড়িত্তে নাইম্মা আইট্টা এনো আইয়া দেহি রাস্তার ভিত্তে অটোওলারা উলটা অটো ঢুকাইয়া রাস্তাডারে জ্যাম লাগায় রাখছে। পুলিশ কি দেখে না এডি? এডিরে উল্ডা না যাইতে দিলেও তো জ্যামডা লাগে না।’
ইমতিয়াজ নামের এক ব্যবসায়ী বলেন, ‘মহাসড়কে উল্টো পথে চলাচল করা এসব অটো বন্ধ করা উচিত। তা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না, যানজট লেগে থাকবে।’
এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু নাঈম বলেন, ‘মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মহাসড়কে তিন চাকার বাহনগুলো আটক করে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া এগুলো ডাম্পিং করা হচ্ছে অনেক সময়। তারপরও কিছু কিছু অটোচালক আবার অটো নিয়ে মহাসড়কে উঠে যায়। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে