
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন কর্মকর্তাকে ঈদের আগেই গেজেটভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেট বঞ্চিতরা। পরে শাহবাগে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের থামিয়ে দিলে সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান তাঁরা। বাকিরা তাঁদের ফেরার অপেক্ষায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ পদযাত্রা শুরু হয়। প্রতিনিধিরা
উপদেষ্টার কার্যালয়ে যাওয়া ৫ প্রতিনিধি হলেন— গণেশ চন্দ্র পাল, রিমা ইসলাম, রিফাত খান জ্যোতি, কৃষ্ণ বর্মণ এবং মিঠুন শাকিল। এ প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।
শাহবাগে অবস্থান নেওয়া গেজেট বঞ্চিত কর্মকর্তা বিশাল আগরওয়ালা বলেন, ‘বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদেরকে দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফলাফল পাইনি।’

বিশাল আরও বলেন, ‘এ বিষয়ে গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলে জানতে পারি- দুই মাস আগে আমাদের সামারি ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু গত দুই মাসে এর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি আমাদেরকে খুবই হতাশ করেছে। এর ফলশ্রুতিতে আমাদের দাবি জানাতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আজকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করি।’
নন গেজেটেড এ কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিনিধিদের ফিরে আসার অপেক্ষায় আছি। আশা করছি- তারা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি উপস্থাপন করতে পারবেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নেবেন বলে আশা রাখি।’
এর আগে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে গেজেট বঞ্চিত এ ক্যাডারেরা। পরে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের সঙ্গে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭জন বাদ পড়েন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে