
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই।’ আজ সোমবার নিজ জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে এক পথসভায় তিনি এ কথা বলেন।
এ দিন দুপুরে বিশাল গাড়িবহর নিয়ে সারজিস পঞ্চগড় পৌঁছান। উপজেলার বিজয় চত্বরে পথসভায় সারজিস আরও বলেন, আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায়, আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশে এইগুলা আর হতে দেওয়া যাবে না।’

সারজিস বলেন, ‘যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে, সাধারণ মানুষের কাছে লুটপাট করবে; তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে একদিন কিছু নেন, তাহলে ৫ বছর আপনার রক্ত চুষে খাবে—এই সুযোগ কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি-মন্ত্রী আর কাউকে দেওয়া যাবে না।’

এনসিপির এ নেতা বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি, তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে