
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
গায়েবানা জানাজাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় প্রমুখ। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিরাপত্তা না পেয়ে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘দলমতের বাইরে আমাদের কাছে জাহিদুল ভাইয়ের সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের সহযোদ্ধা। তাঁর এই হত্যাকাণ্ড আমাদের জুলাই আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা এই দেশে কতটা নিরাপত্তাহীনতায় আছে সেই বার্তা দেয়। দ্বিতীয় স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো প্রতিদিন আমাদের রাজপথে নামতে হচ্ছে। কোনো দাবিরই আমরা যৌক্তিক সমাধান পাচ্ছি না।’
জাহিদুলের হত্যাকাণ্ডের পেছনে বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থাকে দায়ী করে আকিল বিন তালেব বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিপ্লবের পরে এত সংস্কার দিয়ে কী হবে? যদি আমার বাড়িতেই আমি নিরাপদ না থাকতে পারি। জাহিদুলের পরিবারকে এই বাংলাদেশ কি বুঝ দেবে? ৫ আগস্ট-পরবর্তী সময়ে দিনদুপুরে এই হত্যাকাণ্ডের কারণ হচ্ছে বর্তমান সরকারের বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থা।’
ইয়াসিন আরাফাত বলেন, ‘দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টরা হত্যাকাণ্ড-খুনের মাধ্যমে এখনো ষড়যন্ত্র জারি রেখেছে। আর যদি আওয়ামী ফ্যাসিস্ট এই দেশের রাজনীতিতে প্রবেশ করে, তাহলে আজ এখানে যতজন জানাজায় দাঁড়িয়েছি, কাল সবার জানাজা অনুষ্ঠিত হবে। এই বার্তাটা আমাদের সকলের মাঝে পৌঁছে দেওয়া উচিত।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে