
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পর দিন রাজবাড়ীর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগারে আছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে