
সুন্দরবন পূর্ব বন বিভাগের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় নতুন করে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ভাটার টানে ভোলা নদী শুকিয়ে যাওয়ায় পানি ছিটানো যাচ্ছে না। আগুন পুরোপুরি নেভাতে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ওই ঘটনাস্থল ঘুরে দেখা যায়, মাটির ওপর শুকনো পাতা থেকে ধোঁয়া উঠছে, মাঝেমধ্যে জ্বলে উঠছে আগুন। আগুন নেভাতে কাজ করছে বন বিভাগের ২০টি এবং ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পাশাপাশি ড্রোনের মাধ্যমে এলাকা পর্যবেক্ষণ করছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে সবাই মিলে প্রাণপণ চেষ্টা করছে। এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। তবে বিভিন্ন স্থানে ধোঁয়া আছে। কোথাও আগুন দেখা গেলে সঙ্গে সঙ্গে নেভাতে চেষ্টা চলছে। এই মুহূর্তে পাম্প দিয়ে পানি দেওয়া যাচ্ছে না। ভাটায় সময় নদীর পানি একদম শুকিয়ে গেছে।’
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভাতে খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট কাজ করছে। নদীতে জোয়ার আসলেই পানি ছিটানো শুরু হবে।
এ নিয়ে কথা হলে খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে দ্রুত আগুন নেভানো যায়। তবে জায়গাটি খুবই দুর্গম, পানির প্রাপ্যতা নিয়েও জোয়ার-ভাটার ওপর নির্ভর করতে হচ্ছে। তারপরও যত দ্রুত সম্ভব আগুন সম্পূর্ণরূপে নির্বাপণের চেষ্টা করা হচ্ছে। কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখন বলা যাচ্ছে না।’

এদিকে তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার সুন্দরবনের কলমতেজী এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রোববার চাঁদপাই রেঞ্জের এসিএফকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে