
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচিতে আজ মঙ্গলবারও স্থবির ছিল ক্যাম্পাস।
এদিন সকাল থেকে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তালা ঝুলতে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ একাডেমিক সাজিদ ভবন, আর্টস ফ্যাকাল্টি, বিজ্ঞান অনুষদের ভবনগুলোর ফটকে।
প্রশাসনিক ভবনের প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় যাতায়াতের জন্য পেছনের গেট ব্যবহার করছেন উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ কর্মকর্তা-কর্মচারীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘শাটডাউন কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন, মেডিকেল সেন্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক ভবন চালু রয়েছে। আমরা আগামীকালের বৈঠকের অপেক্ষায় রয়েছি। বৈঠকটি ফলপ্রসূ হলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘সচিবালয় থেকে আমাদের যে দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা বলেছি, দাবি লিখিত আকারে না নেওয়া পর্যন্ত আমরা এই কমপ্লিট শাটডাউন চালিয়ে যাব। আমাদের দাবিগুলো মানতেই হবে, না মানার কোনো সুযোগ নেই।’
এর আগে গত রোববার তিন দাবিতে অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে গতকাল সোমবার সচিবালয়ের প্রধান ফটকে অনশন শুরু করেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি মেনে নেওয়ার আশ্বাস দেয় মন্ত্রণালয়। পরে ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে আজ বুধবারের সভা থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে