
কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় নির্মাণশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই শ্রমিকদের কীভাবে অপহরণ করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে ওসি জানান।
উদ্ধার শ্রমিকেরা হলেন মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)। সবাই জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা। পেশায় তাঁরা রাজমিস্ত্রি।
মঙ্গলবার সন্ধ্যায় অপহৃত ব্যক্তিদের তিনজন স্বজন টেকনাফ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে পাহাড় থেকে অক্ষত অবস্থায় তাঁদের উদ্ধার করে।
এর আগে শ্রমিকেরা ১৫ এপ্রিল কাজের সন্ধানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। এর পর থেকে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে